ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১২, ২০২৬, ১০:৪৬ এএম

আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

আজ ১২ জুন আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে।

এ বছরের বৈশ্বিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘শিশুশ্রমকে লাল কার্ড: শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ’। অন্যদিকে জাতীয়ভাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিপাদ্য করেছে-‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে বর্তমানে প্রায় ১৩ কোটি ৮০ লাখ শিশু বিভিন্ন ধরনের শ্রমে জড়িত। এর মধ্যে প্রায় ৫ কোটি ৪০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য বড় ধরনের হুমকি।

বিশেষজ্ঞদের মতে, দারিদ্র্য, শিক্ষার অভাব, সামাজিক বৈষম্য এবং অপ্রাতিষ্ঠানিক শ্রমবাজারের বিস্তার শিশুশ্রমের অন্যতম প্রধান কারণ। উন্নয়নশীল দেশগুলোতে এ সমস্যা তুলনামূলক বেশি, যেখানে অনেক পরিবার জীবিকার তাগিদে শিশুদের শ্রমে যুক্ত করতে বাধ্য হয়।

সংশ্লিষ্টরা বলছেন, শিশুশ্রম শুধু একটি মানবাধিকার লঙ্ঘনের বিষয় নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা, দক্ষতা ও সম্ভাবনার বিকাশেও বাধা সৃষ্টি করে। তাই শিশুশ্রম নির্মূলে সরকার, আন্তর্জাতিক সংস্থা ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

এম জি

Link copied!