ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

অর্থমন্ত্রীর বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন বিকেলে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১২, ২০২৬, ১০:২৮ এএম

অর্থমন্ত্রীর বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন বিকেলে

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে জনমনে সৃষ্টি হওয়া বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা দিতে এবং বাজেটের অগ্রাধিকার ও বাস্তবায়ন কৌশল তুলে ধরতে আজ সংবাদ সম্মেলনে অংশ নেবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী নতুন অর্থবছরের বাজেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, সরকারের উন্নয়ন অগ্রাধিকার এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার পরিকল্পনা তুলে ধরবেন। একই সঙ্গে বাজেটকে কেন্দ্র করে অর্থনীতিবিদ, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেবেন তিনি।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং দেশের ৫৫তম জাতীয় বাজেট।

প্রস্তাবিত বাজেটে সরকারের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৭ লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বড় অংশ সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর)।

এবারের বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা এবং বিদেশি ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বাজেট-পরবর্তী এই সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন, বাজেট ঘাটতির অর্থায়ন এবং প্রত্যাশিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

এছাড়া প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের সক্ষমতা এবং অর্থনীতির বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পরিকল্পনা নিয়েও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে পারেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এম জি

Link copied!