ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

চট্টগ্রাম বোর্ডের ৩ জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ১২:২১ পিএম

চট্টগ্রাম বোর্ডের ৩ জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত

চট্টগ্রামে বিরূপ আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি জেলার বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এ তিন জেলার পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বোর্ড জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময় পরে জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার গভীর রাতে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের অভিযোগ, দিনের বেলায় টানা ভারী বর্ষণে তিন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হলেও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত গভীর রাতে জানানো হয়েছে, যা অনেকের জন্য বিভ্রান্তির কারণ হয়েছে।

এম জি

Link copied!