আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ২৮, ২০২৬, ০৯:৩৭ এএম
সৌদি আরবের ওপর চালানো ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার দেওয়া এক বিবৃতিতে ইসলামাবাদ উল্লেখ করে, এ ধরনের উস্কানিমূলক হামলা পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তান সৌদি আরবের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং শান্তি ও সমৃদ্ধির প্রতি তাদের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সৌদি আরবকে সহায়তায় পাকিস্তান সম্ভবপর সব ধরনের পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।
সূত্র: মিডল ইস্ট আই
জেএইচআর