ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সচিব কমিটির সভা শেষে পে-স্কেল নিয়ে যা জানা গেল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৫, ২০২৬, ০১:০৮ এএম

সচিব কমিটির সভা শেষে পে-স্কেল নিয়ে যা জানা গেল

পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকে জনপ্রশাসন খাতসংক্রান্ত সুপারিশগুলোর বিষয়ে চূড়ান্ত মতৈক্যে পৌঁছানো হয়েছে। তবে বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনী সম্পর্কিত প্রস্তাবগুলো এখনো চূড়ান্ত হয়নি।

বুধবার (২৪ জুন) পে-স্কেল বাস্তবায়নের রূপরেখা নির্ধারণে অনুষ্ঠিত সচিব কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জনপ্রশাসন খাতের প্রস্তাবগুলো নিয়ে একমত হওয়া গেলেও বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর সুপারিশ নিয়ে আরও আলোচনা প্রয়োজন। এ দুটি খাতের বিভিন্ন প্রস্তাব সভায় বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে। শিগগিরই সেগুলোও চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজন হলে এ বিষয়ে আরও একটি সভা আয়োজন করা হতে পারে।

তবে নতুন পে-স্কেলে বেতন কত শতাংশ বাড়ানো হবে কিংবা এটি কত ধাপে কার্যকর করা হবে, সে বিষয়ে বৈঠকে অংশ নেওয়া সদস্যরা গণমাধ্যমকে কোনো মন্তব্য করেননি।

এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বর্তমানে অবসরোত্তর ছুটিতে (এলপিআর) থাকা কর্মকর্তা-কর্মচারীরাও নবম পে স্কেলের আওতায় সুবিধা পাবেন।

সূত্রমতে, নতুন পে-স্কেল আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে বর্ধিত বেতনের অর্থ হাতে পেতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

পে-স্কেল বাস্তবায়নে সরকার তিনটি সম্ভাব্য বিকল্প নিয়ে কাজ করছে বলেও জানা গেছে। সচিব কমিটির প্রথম প্রস্তাবে মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধির কথা বলা হয়েছে। আরেকটি বিকল্পে ১ম থেকে ৯ম গ্রেডের কর্মচারীদের জন্য ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ৬০ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে। এছাড়া নিম্ন গ্রেডের কর্মচারীদের বেসিক শতভাগ বৃদ্ধির বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

এম জি

Link copied!