ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জঙ্গি ছিনতাইয়ে অংশ নেওয়া একজন গ্রেপ্তার

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২৩, ২০২২, ০৬:৪২ পিএম

জঙ্গি ছিনতাইয়ে অংশ নেওয়া একজন গ্রেপ্তার

ঢাকার আদালত প্রাঙ্গণে পুলিশের চোখে স্প্রে করে জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। তার নাম মেহেদী হাসান অমি ওরফে রাফি (২৪)। রাফি এ ঘটনায় করা মামলার আসামি।

বুধবার (২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসি ইউনিটের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. ফারুক হোসেন বলেন, মেহেদী হাসান জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সরাসরি অংশ নিয়েছিলেন। তিনি আনসার আল ইসলামের সামরিক শাখার সদস্য। তার বাড়ি সিলেট। ব্লগার নাজিমউদ্দিন সামাদ হত্যার মিশনেও অংশ নিয়েছিলেন তিনি।

রোববার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে দুই জঙ্গিকে একটি মামলায় আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে পুলিশ সদস্যরা তাদের নিয়ে যাচ্ছিলেন। এ সময় পুলিশের চোখে-মুখে স্প্রে করে জঙ্গি সদস্য মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবকে ছিনিয়ে নেওয়া হয়। এই দুই জঙ্গি দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

টিএইচ

Link copied!