ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
অর্থ আত্মসাতের অভিযোগ

বিকল্পধারার মহাসচিবসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১৮, ২০২২, ০৪:৫৭ পিএম

বিকল্পধারার মহাসচিবসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

প্রায় সাড়ে ৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

রোববার (১৮ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে মামলাটি দায়ের করন। এর আগে গত ১৪ ডিসেম্বর মামলার অনুমোদন দিয়েছিল দুদক।

দুদক উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিয়াল কোম্পানির (বিআইএফসি) এর সাবেক চেয়ারম্যান মেজর (অব.) এম এ মান্নান এবং তার প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মকর্তারা পরস্পর যোগসাজশে প্রতারণামূলকভাবে মেসার্স টেলিকম সার্ভিসেস লিমিটেডের মালিক আমিনুর রহামানের নামে নিরাপত্তা জামানত ও মর্টগেজ ছাড়াই আট কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখায়। এ অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

দুদক জানায়, মেসার্স টেলিকম সার্ভিস লিমিটেড-এর মালিক আমিনুর রহমান তার সইয়ে ২০১১ সালের ৮ ডিসেম্বর ব্যবস্থাপনা পরিচালক, বিআইএফসি বরাবর ৬০ দিন মেয়াদের জন্য ব্যবসায়িক প্রয়োজন মেটানোর জন্য ৮ কোটি টাকা ঋণের জন্য আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থাপনা কমিটি ১৫ শতাংশ সুদে ৬০ মাসের জন্য এই ঋণের প্রস্তাব বোর্ডে উত্থাপন করে। 

সিকিউরিটি হিসেবে প্রত্যেকটি ঋণের বিপরীতে ৬০ পোস্টডেটেড ও ১টি করে তারিখবিহীন সই করা চেক জমা রাখার কথা বলা হলেও প্রকৃতপক্ষে নিরাপত্তা জামানত হিসেবে চেক কিংবা অন্য কোনও সম্পদ মর্টগেজ নেওয়া হয়নি। 

এমনকি তাদের আবেদনকারীর সিআইবি রিপোর্টও বাংলাদেশ ব্যাংক থেকে সংগ্রহ করা হয়নি। পরিচালনা পর্ষদের সভায় এই ঋণ অনুমোদনের বিষয়টি আলোচিত হয় এবং ৬০ মাস মেয়াদের জন্য মোট ৮ কোটি টাকা ঋণ প্রদানের বিষয়টি অনুমোদিত হয়।

টিএইচ

Link copied!