ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফখরুলের জামিন কেন নয়, হাইকোর্টের রুল

সাহিদুল ইসলাম ভূঁইয়া

ডিসেম্বর ৭, ২০২৩, ১২:৩৫ পিএম

ফখরুলের জামিন কেন নয়, হাইকোর্টের রুল

প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় রমনা থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক আবেদনের শুনানি করে বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। আগামী সাত দিনের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এদিন সকাল ১১টার দিকে শুনানি শুরু হয়। শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনার সময় উপস্থিত ছিলেন না। তাকে ওইদিন গ্রেপ্তার করা হয়নি। তিনি হামলার নির্দেশ দেননি। তিনি অসুস্থ, চিকিৎসা নিতে হয় তাকে। এই মামলায় শাহজাহানকে জামিন দেওয়া হয়েছে। এরপর জয়নুল আবেদীন আদালতে জামিনের পক্ষে কিছু রেফারেন্স তুলে ধরেন।

রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিনের বিরোধিতা করে বলেন, আসামি একটি দলের মহাসচিব, তার ডাকে সারাদেশ থেকে লোকেরা আসে। হামলা করেন। পরে আদালত জামিন না দিয়ে রুল দেওয়ার কথা জানান। আদালত জানান, আমরা রুল দিচ্ছি।

এর আগে গত সোমবার (৪ ডিসেম্বর) হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

এআরএস

Link copied!