ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার, হৃদরোগে ২ সমর্থকের মৃত্যু

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ১১:০৩ এএম

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার, হৃদরোগে ২ সমর্থকের মৃত্যু

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। দলের এই পরাজয়ের পর রাজধানী বুয়েনস আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই সমর্থকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজন সমর্থক গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে আর্জেন্টিনার জরুরি চিকিৎসা সেবা সংস্থা।

সরকারি তথ্য অনুযায়ী, মৃত দুই সমর্থকের বয়স ছিল ৬৭ ও ৮৮ বছর।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মনসেরাত এলাকার সারান্দি ও অ্যাডলফো আলসিনা সড়কের মধ্যবর্তী একটি বাড়ি থেকে জরুরি সেবায় ফোন করা হয়। সেখানে ৬৭ বছর বয়সী এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকরা ঘটনাস্থলেই হৃদযন্ত্র সচল করার জরুরি চিকিৎসা দিলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এর আগে স্থানীয় সময় বিকেল ৫টা ৩৯ মিনিটে ৮৮ বছর বয়সী আরেক ব্যক্তি শ্বাসকষ্টে আক্রান্ত হলে তার মেয়ে জরুরি সেবায় যোগাযোগ করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

বুয়েনস আইরেসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭২ বছর বয়সী আরও এক ব্যক্তি বর্তমানে একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে তার বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা এখনও আশঙ্কাজনক।

ফাইনালে হারের পর রাজধানীর ওবেলিস্ক চত্বরে হতাশ সমর্থকদের মধ্যে কিছু সময়ের জন্য বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এতে কয়েকজন আহত হন।

লাভালে ও নুয়েভে দে হুলিও অ্যাভিনিউয়ের মোড়ে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি প্রায় চার মিটার (১৩ ফুট) উঁচু থেকে পড়ে গুরুতর আহত হন। তার বাঁ পায়ের হাড় ভেঙে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ইনফোবায়ের প্রতিবেদনে বলা হয়েছে, পরাজয়ের হতাশায় অনেক সমর্থক অতিরিক্ত মদ্যপানের কারণে অসুস্থ হয়ে পড়েন। এছাড়া মারামারি, ধাক্কাধাক্কি এবং উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আরও কয়েকজন আহত হয়েছেন।

এম জি

Link copied!