ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আপসের শর্তে স্বামীসহ জামিন পেলেন সেই যুবলীগ নেত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ০৮:২৬ পিএম

আপসের শর্তে স্বামীসহ জামিন পেলেন সেই যুবলীগ নেত্রী

পাবনায় অর্থ আত্মসাতকারী বহিষ্কৃত যুবলীগ নেত্রী মীম ও তার স্বামী জামিন পেয়েছেন। বাদীর সাথে আপসের শর্তে তাদেরকে জামিন দেওয়া হয়।

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তারের আদালত শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন।

এ সময় আসামি পক্ষের আইনজীবী আদালতে বলেন, বাদীর সঙ্গে তাদের আপস হয়ে গেছে। এরপর বিচারক বাদী মনিরুজ্জামান বাবুর কাছে জিজ্ঞেস করলে তিনিও স্বীকার করেন এ কথা। এবং জামিন দিতে কোনো আপত্তি করেনাই। পরবর্তীতে আসামিদেরকে জামিন দেয় আদালত।

এর আগে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালতে আসামিদের উপস্থিত করে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. রোমেন মিয়া। শুনানি শেষে আদালত আসামিদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা গেছে, ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তিকে দুলাভাই হিসেবে মামলার বাদী মনিরুজ্জামানের সঙ্গে পরিচয় করে দেন আসামি মিম। পরে বিভিন্ন সময়ে ব্যবসার কথা বলে ১৩ লাখ ১৭ হাজার টাকা নেন মিম ও ওবায়দুল্লাহ। বিশ্বাস করে দলিল ছাড়া লেনদেন হলেও পরে দলিল করতে চাইলে তারা টালবাহানা শুরু করেন। পাওনা টাকা ফেরত দেবেন না বলে হুঁশিয়ারি দেন এবং তাকে বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকি দেখান।

এ ঘটনায় আটঘড়িয়া উপজেলার যুবলীগ নেতা ও ব্যবসায়ী মনিরুজ্জামান বাবু বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় মামলা দায়ের করেন। এ মামলার পর তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

আতিফ/ইএইচ

Link copied!