ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: সংস্কার কাজ দ্রুত শেষ করার তাগিদ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ৮, ২০২৪, ০৪:০৬ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: সংস্কার কাজ দ্রুত শেষ করার তাগিদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন অন্তবর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার সঙ্গে ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পুরোনো ভবনের সংস্কার কাজ ঘুরে দেখেন এবং দ্রুত সংস্কার কাজ শেষ করার তাগিদ দেন তিনি।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় তারা ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। এ সময় ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম তাদেরকে ট্রাইব্যুনালের ভবন ও ভবন সংলগ্ন এলাকা ঘুরে দেখান।

তাজুল ইসলাম বলেন, তারা এসেছিলেন মূলত ট্রাইব্যুনালের পুরোনো ভবন যেখানে বিচার কার্যক্রম হবে সেটার যে সংস্কার কাজ চলছে তা দেখতে। এসময় গণপূর্তের প্রকৌশলীরাও সঙ্গে ছিলেন। তাদের থেকে কাজের অগ্রগতি জেনেছেন। উপদেষ্টারা যত দ্রুত সম্ভব তাদের সংস্কার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, গণহত্যাসহ সব মানবতাবিরোধী অপরাধের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত শেখ হাসিনাসহ তার মন্ত্রিপরিষদের সদস্যদের বিরুদ্ধে ৫০টিরও বেশি অভিযোগ জমা পড়েছে।

আরএস

Link copied!