ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সিএমএম আদালত থেকে পালিয়েছে ডাকাতি মামলার আসামি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৪, ১২:৩৬ এএম

সিএমএম আদালত থেকে পালিয়েছে ডাকাতি মামলার আসামি

ঢাকার সিএমএম আদালত থেকে আরিফুর ইসলাম আরিফ (২৮) নামে এক আসামি পালিয়ে গেছেন। রাজধানীর হাতিরঝিল থানায় একটি ডাকাতি মামলা আছে তার নামে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের-১১ থেকে আসামি আরিফ পালিয়েছেন বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) তারেক জুবায়ের।

তারেক জুবায়ের বলেন, এক দিনের রিমান্ড শেষে আসামি আরিফকে শনিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের-১১ হাজির করা হয়। আরিফ হাতিরঝিল থানার ডাকাতি মামলার আসামি। এ মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

কিন্তু এ সময় আদালত থেকে পালিয়ে যান তিনি। আসামির দায়িত্বে ছিলেন সিরাজ ও কাজল নামে দুজন পুলিশ কনেস্টবল।

পুলিশের এ কর্মকর্তা জানান, এ ঘটনায় কনেস্টবল সিরাজ ও কাজলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া পালিয়ে যাওয়ায় আসামি আরিফের বিরুদ্ধেও মামলা করা হবে।

ইএইচ

Link copied!