ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের ১৫ ব্যাংক হিসাব জব্দের আদেশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৭:০১ পিএম

সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের ১৫ ব্যাংক হিসাব জব্দের আদেশ

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ১৫টি ব্যাংক হিসাবের ৩ কোটি ৫৫ লাখ ১০ হাজার ১৮৩ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন।

গত ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা–১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পর দিন ১৯ নভেম্বর তাকে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। এ ছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি হত্যা মামলা রয়েছে। বর্তমানে তিনি কারাগারে আছেন।

অবরুদ্ধের আবেদনে বলা হয়েছে, কামরুল ইসলামের নামে দুদকের মামলা রয়েছে। মামলায় ১৫টি ব্যাংক অ্যাকাউন্টে ৩ কোটি ৫৫ লাখ ১০ হাজার ১৮৩ টাকা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে উক্ত ব্যাংক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করা প্রয়োজন। 

আরএস

 

Link copied!