ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আবারও রিমান্ডে মমতাজ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৩০, ২০২৫, ০৮:২৩ পিএম

আবারও রিমান্ডে মমতাজ

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আরও দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার (৩০ মে) সকালে এই আদেশ দেন মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

এর আগে সকালে মানিকগঞ্জের সিংগাইর থানার দায়ের করা হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে পুলিশি কঠোর নিরাপত্তায় তোলা হয় মমতাজকে। পরে মামলার শুনানি শেষে জামিন না মুঞ্জুর করে হরিরামপুর থানায় দায়ের করা হামলা ও ভাঙচুর মামলায় মমতাজকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের জানান, 'সিংগাইর থানার হত্যা মামলায় মমতাজ বেগমকে চার দিনের রিমান্ডে শেষে আদালতে আনা হয়। আদালতে বিচারক সিংগাইর থানার হত্যা মামলার শুনানি শেষে জামিন না মঞুজর করে হরিরামপুর থানার মামলায় পুনরায় মমতাজকে দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক।

উল্লেখ্য, ২০১৩ সালের হরতালের দিন সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতাল-সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। প্রায় এক যুগ পর চলতি বছরের ২৫ অক্টোবর নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা সিংগাইর থানায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আরএস

Link copied!