ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

লালবাগে শাওন হত্যা মামলা: হাজী সেলিম ও সৈকতকে গ্রেপ্তার

আদালত প্রতিবেদক

আদালত প্রতিবেদক

সেপ্টেম্বর ৩, ২০২৫, ০২:৩৮ পিএম

লালবাগে শাওন হত্যা মামলা: হাজী সেলিম ও সৈকতকে গ্রেপ্তার

রাজধানীর লালবাগ থানার ইলেকট্রিশিয়ান শাওন সিকদার হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। একই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বিচারক হাজী সেলিম ও তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই বিকেলে রাজধানীর ইডেন কলেজ এলাকা থেকে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাওন সিকদার। 

এ ঘটনায় চলতি বছরের ২১ জানুয়ারি লালবাগ থানায় বাদী ইকবাল মজুমদার তৌহিদ মামলা দায়ের করেন। মামলায় প্রাথমিকভাবে ৪০ জনকে আসামি করা হয়।

ইএইচ

Link copied!