ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঢাবিতে যৌন হয়রানি, সেই অধ্যাপক কারাগারে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৫, ০৬:৪৬ পিএম

ঢাবিতে যৌন হয়রানি, সেই অধ্যাপক কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের ছাত্রদের যৌন হয়রানি ও মারধরের অভিযোগে মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় অধ্যাপক ড. এরশাদ হালিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।

এর আগে আসামি এরশাদকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা, মিরপুর মডেল থানার উপপরিদর্শক মেহেদী হাসান মিলন, মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী শ্যামল কুমার রায় জামিন আবেদন করলেও শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে অধ্যাপককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মিরপুর সাধারণ নিবন্ধন শাখা বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে শেওড়া পাড়ায় অধ্যাপকের বাসায় অভিযান চালিয়ে তাকে মিরপুর মডেল থানার পুলিশ হেফাজতে নেয়।

মামলায় উল্লেখ করা হয়েছে, ছাত্রদের বাসায় নিয়ে ঢাবি রসায়ন বিভাগের এই অধ্যাপক যৌন হয়রানিসহ মারধর করেছেন।

জেএইচআর

Link copied!