ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফয়সাল করিমের স্ত্রী-বান্ধবীসহ ৩ জন ফের রিমান্ডে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২৫, ০৭:০৮ পিএম

ফয়সাল করিমের স্ত্রী-বান্ধবীসহ ৩ জন ফের রিমান্ডে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল করিমের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু ও বান্ধবী মারিয়া আক্তার লিমাকে দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

শনিবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে পুনরায় ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। পরে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) এ ৩ আসামিকে পাঁচ দিন রিমান্ডের আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত।
 
গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 
১৯ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টা ‌৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শহীদ হাদির মরদেহ চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি অবতরণ করে।
 
আজ শনিবার দুপুর আড়াইটার দিকে লাখো মানুষের অংশগ্রহণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়। হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক জানাজার নামাজ পড়ান। পরে বিশেষ নিরাপত্তায় তার মরদেহ ঢাবি ক্যাম্পাসে নেয়া হয়। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয় হাদিকে।

এএন/জেএইচআর

Link copied!