ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সব প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য র‍্যাম্প বাধ্যতামূলক চেয়ে রিট

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ০২:৫৪ পিএম

সব প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য র‍্যাম্প বাধ্যতামূলক চেয়ে রিট

সব সরকারি ও বেসরকারি স্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে র‍্যাম্প স্থাপন বাধ্যতামূলক করতে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার জনস্বার্থে এ রিট দায়ের করেন।

আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব ও স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

রিটে প্রতিবন্ধী ব্যক্তিদের সাংবিধানিক ও মানবাধিকার সুরক্ষার লক্ষে সব সরকারি ও বেসরকারি স্থাপনায় প্রবেশ নিশ্চিত করতে র‍্যাম্প স্থাপন বাধ্যতামূলক করে আইন প্রণয়ন ও তা কার্যকর করতে বলা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩’-এর পূর্ণ ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে বলা হয়েছে রিটে।

একটি গণমাধ্যমে ‘ঢাকায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চলাচল এখনো অনেক সময়ই অপ্রবেশযোগ্য থেকে যায়’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এ রিট দায়ের করা হয়েছে।

এম জি

Link copied!