ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি ২৮ এপ্রিল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২১, ২০২৬, ১২:৫৭ পিএম

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি ২৮ এপ্রিল

গাজীপুরের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার মামলাটি শুনানির জন্য সর্বোচ্চ আদালতের কার্যতালিকায় থাকলেও সব পক্ষের আইনজীবী উপস্থিত না থাকায় শুনানি পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়।

মামলার ইতিহাস অনুযায়ী, ২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীতে এক জনসভায় আহসানুল্লাহ মাস্টারকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। পরদিন তার ভাই টঙ্গী থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে ২০০৫ সালের ১৬ এপ্রিল বিচারিক আদালত এ মামলায় নুরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড, ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং ২ জনকে খালাস প্রদান করেন।

পরবর্তীতে ২০১৬ সালের ১৫ জুন হাইকোর্টের একটি বেঞ্চ ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি করে ১১ জনকে খালাস দেন। একই রায়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ৬ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয় এবং নিম্ন আদালতের দেওয়া ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ডও বহাল থাকে।

এম জি
 

Link copied!