ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হাম আক্রান্ত শিশুদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার নির্দেশ হাইকোর্টের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ০২:৪২ পিএম

হাম আক্রান্ত শিশুদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার নির্দেশ হাইকোর্টের

দেশে হামের ভয়াবহ পরিস্থিতির মধ্যে আক্রান্ত শিশুদের দ্রুত প্রয়োজনীয় টিকা প্রদানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে হামের টিকাদান কর্মসূচিতে ব্যর্থতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির কার্যক্রমের অগ্রগতি নিয়ে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায়ের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে দেশে হামের সংক্রমণ বেড়ে শিশু মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। ওই রিটে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়েছিল। গত ২ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দাখিল করা হয়।

রিট আবেদনে উল্লেখ করা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার পর্যাপ্ত সরবরাহ বজায় রাখতে না পারা, স্বাস্থ্যসেবায় ঘাটতি এবং জরুরি পরিস্থিতিতে যথাযথ সাড়া দিতে না পারা, এসব বিষয় সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের লঙ্ঘন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ২১৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৩ জনের ক্ষেত্রে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সময়ে সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ২৮ জনে, যার মধ্যে ৪ হাজার ৬০৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা ছাড়া কার্যকর কোনো বিকল্প নেই।

এম জি

Link copied!