ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
শিশির মনির

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি গুরুতর আদালত অবমাননা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২০, ২০২৬, ১২:৩৩ পিএম

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি গুরুতর আদালত অবমাননা

সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত সাম্প্রতিক প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টিকে “গুরুতর আদালত অবমাননা” হিসেবে আখ্যা দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ শিশির মনির।

বুধবার সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সর্বোচ্চ আদালতের নির্দেশনার ভিত্তিতেই সুপ্রিম কোর্ট সচিবালয় গঠিত হয়েছিল। বিষয়টি এখনো বিচারাধীন থাকা অবস্থায় সচিবালয় সংক্রান্ত কাঠামোগত পরিবর্তন বা বিলুপ্তি আদালতের নির্দেশের পরিপন্থী হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, এ ধরনের সিদ্ধান্তকে আদালত অবমাননার শামিল হিসেবে বিবেচনা করে আগামীকাল সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রয়েছে।

এর আগে মঙ্গলবার সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রমে পরিবর্তন আনা হয়। প্রজ্ঞাপনে সচিবালয়ের সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন ও বিচার বিভাগের অধীনে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

প্রশাসনিক এই পরিবর্তনকে ঘিরে আইন অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের ভিত্তিতেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুনর্বিন্যাস করা হয়েছে এবং পরবর্তী পদায়নের জন্য তাদের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১১ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ প্রশাসনিক ভবনে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করেন। ওই সময় উপস্থিত ছিলেন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাম্প্রতিক এই সিদ্ধান্তকে ঘিরে বিচার বিভাগ ও প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক ও আইনি ব্যাখ্যার আলোচনা শুরু হয়েছে।

এএন

Link copied!