ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্ত চেয়ে করা রিট খারিজ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২১, ২০২৬, ০১:২৮ পিএম

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্ত চেয়ে করা রিট খারিজ

ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত রোববার (১৭ মে) রিটের শুনানি শেষ হয়। পরে আদালত আদেশ ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন।

শুনানিতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী এম কে রহমান দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন খাতে অস্থিতিশীলতা তৈরি হয়েছে। এসব বিষয় তদন্তে কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠনের প্রয়োজন রয়েছে বলেও তিনি আদালতে উল্লেখ করেন। পাশাপাশি ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকে যেন প্রক্রিয়াগতভাবে উৎখাত করা না যায়, সে বিষয়েও পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়।

রিটকারী আইনজীবী মহসিন রশীদ রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল বিভাগে আবেদন করবেন।

উল্লেখ্য, রিটে অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তে কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছিল।

এম জি

Link copied!