ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

জুলাই হত্যা মামলায় সাবেক এমপি নবী নেওয়াজকে গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৯, ২০২৬, ০২:২০ পিএম

জুলাই হত্যা মামলায় সাবেক এমপি নবী নেওয়াজকে গ্রেপ্তার

জুলাই আন্দোলনের সময় ঢাকার আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি নবী নেওয়াজকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহেসানুল ইসলামের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালতে হাজির করে ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখানোর পাশাপাশি কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান।

শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী সামসুর রহমান বাদল দাবি করেন, সাবেক এই এমপিকে অন্য একটি মামলায় হাইকোর্ট বিভাগ থেকে জামিন দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, জামিনের পরও তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে এবং এটি রাজনৈতিক হয়রানি।

তিনি আরও বলেন, নবী নেওয়াজ এ মামলার এজাহারনামীয় আসামি নন। বয়স ও শারীরিক অসুস্থতা বিবেচনায় তাকে গ্রেপ্তার না দেখানোর আবেদন জানান তিনি।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের শেষ দিনে আদাবরের রিংরোড এলাকায় সকাল ১১টার দিকে রুবেলসহ কয়েকশ’ ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ ও মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালালে রুবেল গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট আদাবর থানায় রুবেলের বাবা রফিকুল ইসলাম মামলা করেন।

এম জি

Link copied!