ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আফিফা নাজনীন আশা’র ‘স্বাধীনতাহীন নারী’ কবিতা

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:

মে ৪, ২০২৪, ১০:২৮ এএম

আফিফা নাজনীন আশা’র ‘স্বাধীনতাহীন নারী’ কবিতা

স্বাধীনতাহীন নারী

আফিফা নাজনীন আশা

এই ঠিকানা আমার নয়, 
আমার সঠিক কোনো ঠিকানা নাই।
স্বাধীনতা নামক কোনো কিছু নাই;
আছে শুধু একটাই-
বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাই।

আমাদের নিজস্ব কোনো মনোবল নেই,
মুখ আছে কিন্তু বলার অধিকার নেই;
ছোট থেকেই মায়ের শাসন,
১৮+ হলেই বিয়ের আসন।
থাকতে পারি না বাপের বাড়ি বেশিক্ষণ;
শ্বশুরবাড়ি গিয়ে শুনতে হয় ভাষণ।

আমাদের শরীর নাকি লোভজনক!
কিছু মানুষরূপী হায়েনাদের ভয়ে রাস্তায়
বের হতে পারিনা
নজর কখন পড়ে তাদের।

প্রশ্ন করো বিবেককে তুমিও সৃষ্টি এক নারী থেকে;
আমিও চাই খোলা আকাশের নিচে দাঁড়াতে;
চাই পাখিদের সাথে কথা বলতে।
থাকতে চাই না বন্দী হয়ে রান্নাঘর নামক ঘরটিতে।

আমিও চাই এ বাংলা যেন 
ধর্ষক মুক্ত রয়।
মা তোমার নারী জাতি 
ধর্ষক কোনো বোঝে না
নারী তাদের খাবার না,
নারীরাই তাদের আপন
কোনো এক নারী থেকেই
তাদের আগমন।

 

শিক্ষার্থী:
আফিফা নাজনীন আশা
লোকপ্রশাসন বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

 

বিআরইউ

Link copied!