ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৯, ২০২৬, ০৪:৫৩ পিএম

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৯ জুন) দুপুর ২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল্লাহ মানসুর।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন। এক বছর আগে চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার পর থেকে তিনি শয্যাশায়ী হয়ে পড়েন।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন আল মুজাহিদী। সাহিত্যজগতে তার অসংখ্য কাব্য, উপন্যাস, গল্প, শিশুসাহিত্য, প্রবন্ধ, অনুবাদ ও গবেষণাগ্রন্থ রয়েছে।

তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে-হেমলকের পেয়ালা, ধ্রুপদ ও টেরাকোটা, যুদ্ধ নাস্তি, মৃত্তিকা অতি-মৃত্তিকা, প্রিজন ভ্যান, দিদেলাস ও ল্যাবিরিস্থ, ঈডের হ্যামলেট, প্রাচ্য পৃথিবী, পৃথিবীর ধুলো, সৌর জোনাকি, ভিতা নুওভা, অ্যাকাডেমাসের বাগান, আল মুজাহিদীর শ্রেষ্ঠ কবিতা, আল মুজাহিদীর প্রেমের কবিতা, সন্ধ্যার বৃষ্টি, কালেরবন্দীতে, পাখির পৃথিবী, আলবাট্রাস, ভঙুর গোলাপ, কাঁদো হিরোশিমা কাঁদো নাগাসাকি ও পালকি চলে দুলকি তালে।

উপন্যাসের মধ্যে রয়েছে-প্রথম প্রেম, চাঁদ ও চিরকুট, মিলু এট ও স্যোন্যাটা, লাল বাতির হরিণ, রুপোলি রোদ্দুর, আলোর পাখিটা, ছুটির ছুটি, খোকার আকাশ ও খোকার যুদ্ধ।

তার গল্পগ্রন্থের মধ্যে রয়েছে প্রপঞ্চের পাখি এবং বাতাবরণ ও ভরা কটাল মরা কটালের চাঁদ। শিশুসাহিত্যে রয়েছে হালুম হুলুম, তালপাতার সেপাই, শেকল কাটে খাঁচার পাখি, সোনার মাটি রূপোর মাটি ও ইস্টিশানে হুইসেল।

এছাড়া তিনি প্রবন্ধগ্রন্থ সমাজ ও সমাজতত্ত্ব, অনুবাদগ্রন্থ হিসেবে বিভিন্ন ভাষার কবিতা সংকলন এবং গবেষণাগ্রন্থ কালান্তরের যাত্রী রচনা করেন।

সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন।

এম জি
 

Link copied!