ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঐ কালো টিপে আগুন জ্বলে

রুমান হাসান তামিম

রুমান হাসান তামিম

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৭:৫১ পিএম

ঐ কালো টিপে আগুন জ্বলে

“ঐ কালো টিপে আগুন জ্বলে”

 

এ আসে, ও আসে—
এতো কিছু আসে,
কত কিছুই না আসে।
একাকি ভোরে পাঁজর ভেঙে আসে,
ফুলছাড়া বসন্তও আসে।
ঐ কালো টিপে, ফুলে ঘ্রাণ আসে,
নির্জনতায় দম বন্ধ হয়ে আসে।
জীবনে একুশতম ভালোবাসা দিবস আসে—
কই, তুমি তো আসো না!
আমার কোন কিছুই ভালো লাগে না,
কিন্তু এই কথা তোমাকে বলতে ভালো লাগে।
তুমি অন্য কারো সাথে বেশি সময় কাটালে
আমার ভেতরে হিংসা জাগে।
কারো সাথে হাসলে
আমার মাথায় আগুন ওঠে।
তোমার উপর কেউ রাগ করলে
তাকে শাসাতে ইচ্ছে করে।
তোমাকে অন্য কেউ ছুঁলে
আমার পাঁজর ছিঁড়ে রক্ত ঝরে।
তোমাকে বলতে ইচ্ছে করে—
স্পর্শে ভালোবাসা ক্ষয় হয়ে যায়।
যে গাছের ফুল ছিড়ে,
সে তো মাংসাশী!
আমার নির্জনতা ভালো লাগে না,
তবু তুমি পাশে থাকলে মনে হয়
জায়গাটা নির্জন হওয়া দরকার।
কারণ নির্জনতায় তোমার নিশ্বাসের শব্দ
এমন ভেসে আসে—
যেন তীব্র গরমে শীতল হাওয়া পেলাম।
তুমি আমাকে অবহেলা করো—
এটা বুঝতে আর বাকি নেই।
তুমি একটু একটু করে
নিজেকে সরিয়ে নিচ্ছো আমার থেকে অনেক দূরে।
সেই থেকে আমি হৃদয়ে
ছোট ছোট পাথর জমাতে শুরু করি—
যেন তুমি চলে গেলে
ধারদেনা হলেও
হৃদপিণ্ডে একটা পাহাড় দাঁড় করাতে পারি।
কোন মহামারী বা অসুখ আমাকে
ভাঙতে পারে না,
কিন্তু আমার পাঁজর ভেঙে দেয়
তুমি আমার হবে না—
এই নিদারুণ সত্য!

 

তনয় অধিকারী, শিক্ষার্থী

রসায়ন বিভাগ, সরকারি বাঙলা কলেজ

Link copied!