ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নতুন অফিস সময় ঘোষণা

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ৩১, ২০২২, ০৩:০৪ পিএম

নতুন অফিস সময় ঘোষণা

চলতি বছরের ১৫ নভেম্বর থেকে নতুন সময়ে সরকারি অফিস চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিং নিয়ে এ কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

এ ছাড়া ২০২৩ সালে সরকারি ছুটি ২২ দিন বলে জানিয়েছেন আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ৮ দিন পড়েছে শুক্র এবং শনিবার।

তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে ছুটির এ তালিকা অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিদ্যুতের সংকটের কারণে গত আগস্ট মাসে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছিল।

এবি

 

Link copied!