ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পুলিশের ৭ নির্দেশনা

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২২, ২০২২, ০১:০১ এএম

মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পুলিশের ৭ নির্দেশনা

সরকারের বহুল আলোচিত ও বড় প্রকল্পের অন্যতম একটি মেট্রোরেল। যার উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৮ ডিসেম্বর, বুধবার। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত থেকে মেট্রোরেল উদ্বোধন করবেন। একই সঙ্গে মেট্রোরেলে ভ্রমনেরও কথা রয়েছে।  

 

যে কারণে ওইদিন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত মেট্রোরেল সংলগ্ন এলাকার ভবনের বাসিন্দাদের জন্য সাতটি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এরইমধ্যে এসব এলাকায় নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ শুরু হয়েছে।

 

ডিএমপির মিরপুর বিভাগের পল্লবী জোনের সহকারী কমিশনার আব্দুল হালিম বলেন,  প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এসএসএফের পরামর্শ অনুযায়ী আমরা এলাকাবাসীকে এসব নির্দেশনার কথা জানিয়ে লিফলেট বিতরণ শুরু করেছি।


নির্দেশনাগুলো হলো

 

১. কোনো ভবন বা ফ্ল্যাটে আগামী ২৯ ডিসেম্বরের আগে নতুন ভাড়াটিয়া উঠতে পারবেন না।


২. কোনো ভবনের কমার্শিয়াল স্পেসে ২৮ ডিসেম্বর নতুন কোনো অফিস, দোকান, রেস্টুরেন্ট খোলা যাবে না।

 

৩. ২৮ ডিসেম্বর মেট্রোরেল সংলগ্ন কোনো ভবনের বেলকনি ও ছাদে কাপড় শুকাতে দেওয়া যাবে না এবং কেউ দাঁড়াতে পারবেন না।

 

৪. ওইসব এলাকার ভবন, বিল্ডিং বা ফ্ল্যাটে ওইদিন কোনো ছবি বা ফেস্টুন লাগানো যাবে না।

 

৫. মেট্রোরেল সংলগ্ন কোনো ভবনের কমার্শিয়াল স্পেসে বা আবাসিক হোটেলে ২৮ ডিসেম্বর কেউ অবস্থান করতে পারবেন না।

 

৬. ওই এলাকার কোনো ভবন বা ফ্ল্যাটে যদি বৈধ অস্ত্র থাকে, তা ২৫ ডিসেম্বরের মধ্যে থানায় জমা দিতে হবে।

 

৭. মেট্রোরেলের দুই পাশের সব ব্যাংক বা এটিএম বুথ ২৮ ডিসেম্বর সকাল থেকে উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন পর্যন্ত বন্ধ রাখতে হবে।

 

এদিকে উদ্বোধনের পরদিনই  যাত্রীদের জন্য উন্মুক্ত করা হবে মেট্রোরেল।

Link copied!