ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পল্লীকবি জসীম উদ্দীনের ১১৯তম জন্মবার্ষিকী আজ

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১, ২০২৩, ১১:৪২ এএম

পল্লীকবি জসীম উদ্দীনের ১১৯তম জন্মবার্ষিকী আজ

পল্লীকবি খ্যাত জসীম উদ্দীনের ১১৯তম জন্মবার্ষিকী রোববার (১লা জানুয়ারি)। এ উপলক্ষে কবির বসতভিটা ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে কবর জেয়ারত ও দোয়া, আলোচনা সভা এবং কবিতা পাঠের আসর। ফরিদপুরের জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন এ সব কর্মসূচির আয়োজন করেছে।

বাংলা কবিতার প্রাণপুরুষ কবি জসীম উদ্দীন ১৯০৪ সালে মতান্তরে ১৯০৩ সালে ফরিদপুরের সদর উপজেলার তাম্বুলখানা গ্রামে মাতুতালয়ে জন্মগ্রহণ করেন। তার পিতা আনসার উদ্দিন মোল্যা একজন স্কুল শিক্ষক ছিলেন। মায়ের নাম আমিনা খাতুন। তিনি একজন আধুনিক মানের শক্তিশালী কবি। তবে গ্রাম-বাংলার মাটি ও মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনাকে কেন্দ্র করে দরদি কবিতা, ছড়া, গীতিকবিতা ও উপন্যাস সহ সাহিত্য রচনা করায় তাকে পল্লীকবি বলা হয়।

সাহিত্য বিশারদদের মতে, ‘পল্লীকবি’ উপাধিতে ভূষিত জসীম উদ্দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগরসভায় নিয়ে আসার কৃতিত্ব জসীম উদ্দীনের। তার ‘নকশী কাঁথার মাঠ’ ও ‘সোজন বাদিয়ার ঘাট’ বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর অন্যতম। তার কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।

জসীম উদ্দীন প্রেসিডেন্টের প্রাইড অব পারফরমেন্স পুরস্কার (১৯৫৮), বাংলাদেশ সরকারের একুশে পদক (১৯৭৬) ও স্বাধীনতা পুরস্কারে (মরণোত্তর, ১৯৭৮) ভূষিত হন। তিনি ১৯৭৪ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করেন। ১৯৭৬ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন পল্লীকবি খ্যাত জসীম উদ্দীন।

কবির স্মৃতিকে সংরক্ষণ করতে কবির বাড়ির অদূরে অম্বিকাপুরে গণপূর্ত অধিদপ্তরের অধীনে ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের অর্থায়নে ১১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে প্রায় ৪ একর জমিতে নির্মাণ করা হয়েছে পল্লী কবি জসীমউদ্দীন সংগ্রহশালা। নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার প্রায় তিন বছর পর ২০১৭ সালের ২৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

এবি

Link copied!