ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

হজ পালনে মানতে হবে সৌদির ৪ শর্ত

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২১, ২০২৩, ০১:৪১ পিএম

হজ পালনে মানতে হবে সৌদির ৪ শর্ত

চলতি বছর পবিত্র হজ পালনে ৪টি শর্ত দিয়েছে সৌদি আরব সরকার। শর্তগুলো জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে দেশটি। সোমবার (২০ ফেব্রুয়ারি) শর্তগুলো প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

সৌদি আরবের দেওয়া শর্তগুলো—

● করোনাভাইরাস (কোভিড-১৯), মেনিনজাইটিস এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হবে।
● যারা হজ করেননি এবারের হজে তাদের অগ্রাধিকার দেওয়া।
● হজে পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ১২ বছর।
● হজযাত্রীর বড় ও দীর্ঘস্থায়ী কোনো রোগ থাকা যাবে না।

সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন আর এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

আরএস

Link copied!