ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
পিটার হাস

বাংলাদেশের সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র কাজ করছে

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৫:৫৩ পিএম

বাংলাদেশের সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র কাজ করছে

বাংলাদেশের সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে এ কথা জানান তিনি।

পিটার হাস বলেন, মানবাধিকার, জাতিসংঘ ও আন্তর্জাতিক কর্মসূচি বাস্তবায়নই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। বাংলাদেশের সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র কাজ করছে। এক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বন্ধ ও শান্তি বজায় রাখতে তরুণদের এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রত্যাবাসন ও মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞাসহ বেশ কিছু বিষয়ে কাজ করছে বাইডেন প্রশাসন। সংকট থেকে উত্তরণে সমন্বিত চেষ্টা দরকার বলেও জানান তিনি।

সেই সঙ্গে যুক্তরাষ্ট্র কখনো অন্যের ভূ-রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত।

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত আবারও বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের তাগিদ দেন।

আরএস

Link copied!