ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ঈদে বাড়ি ফেরা

আড়াই ঘণ্টায় ট্রেনের পশ্চিমাঞ্চলের ১৪ হাজার টিকিট বিক্রি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৭, ২০২৪, ১২:৪৫ পিএম

আড়াই ঘণ্টায় ট্রেনের পশ্চিমাঞ্চলের ১৪ হাজার টিকিট বিক্রি
ছবি: সংগৃহিত

ঈদ যাত্রার ট্রেনের আগামী ৬ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রির আড়াই ঘণ্টায় ১৪ হাজার ১০০ টিকিট বিক্রি হয়েছে। আজ বুধবার সকাল আটটায় ৬ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। যারা আজ টিকিট ক্রয় করেছেন তারা আগামী ৬ এপ্রিল ভ্রমণ করতে পারবেন।

অগ্রিম টিকিটের দ্বিতীয় শিফটে দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, সকাল ৮টা ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট দেওয়া হয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৪ হাজার ১০০টি টিকিট বিক্রি হয়েছে।

আজকে অনলাইনে টিকিট কিনতে ৯৪ লাখ ১০ হাজার বার চেষ্টা করা হয়েছে। পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে ১৬ হাজার আসন সংখ্যা রয়েছে। দুপুর ২টায় পূর্বাঞ্চলের টিকিট অনলাইনে ছাড়া হবে।

এআরএস

Link copied!