ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সারাদেশে ৪-জি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৮, ২০২৪, ১১:৩৯ এএম

সারাদেশে ৪-জি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার মধ্যে সারা দেশে মোবাইল ব্যবহারকারীরা মোবাইল ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার পারছেন না বলে অভিযোগ করছেন।

ব্যবহারকারীরা বলছেন, তাদের মোবাইলে ফোর-জি নেটওয়ার্ক কাজ করছে না। ফলে মোবাইল ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

হবিগঞ্জের মোবাইল রিচার্জ বিক্রেতা মো. আলম বলেন, ‘অনেক মোবাইল ফোন ব্যবহারকারী ডেটা কেনার পরও ফেসবুক ও ইউটিউব ব্যবহার করতে পারছেন বলে জানাচ্ছেন আমাকে।’

বিভিন্ন জেলা থেকে আমাদের সংবাদদাতারা জানিয়েছেন, তারা মোবাইল ডেটা ব্যবহার করে হোয়াটসঅ্যাপ বা ইমেইলের মাধ্যমে প্রতিবেদন জমা দিতে পারছেন না। ১৬ জুলাই থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ফোর-জি নেটওয়ার্ক বন্ধ রয়েছে।

তবে, টু-জি নেটওয়ার্ক চালু থাকায় ব্যবহারকারীরা কেবল ভয়েস কল করতে পারছেন। ২০২৪ সালের মে পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১২ কোটি ৭৮ লাখ মোবাইল গ্রাহক রয়েছেন।

 

বিআরইউ

Link copied!