ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দাবি পূরণের আশ্বাসে আনসার সদস্যদের আন্দোলন স্থগিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৩, ২০২৪, ০৬:১৬ পিএম

দাবি পূরণের আশ্বাসে আনসার সদস্যদের আন্দোলন স্থগিত ঘোষণা

অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেনের সাথে আনসারদের চাকরি স্থায়ীকরণের দাবির বিষয়ে সাক্ষাৎ করেছেন আনসার বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ও আনসার সমন্বয়করা।

স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক দাবি পূরণে সর্বোচ্চ আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় আনসার সদস্যরা।

মঙ্গলবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক সাধারণ আনসারদের সমন্বয়কদের ৫ জনকে সাথে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট তাদের দাবির প্রেক্ষিতে চাকরি স্থায়ীকরণের জন্য বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক পত্র হস্তান্তর করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্মার্ট কার্ডধারী অঙ্গীভূত আনসার সদস্যদের চাকরি স্থায়ীকরণের দাবি অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেনের নিকট উপস্থাপন করা হলে তিনি দাবি পূরণের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং একই সাথে সকল সদস্যকে ধৈর্য ধারণের আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং তাদের চাকরি স্থায়ীকরণের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করেছেন। একই সাথে তাদের অন্যান্য দাবিগুলো পূরণের জন্য মহাপরিচালকেও কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন।

দীর্ঘদিনের এই দাবির প্রশাসনিক প্রক্রিয়া একই সঙ্গে আলোর মুখ দেখার পাশাপাশি অঙ্গীভূত আনসারদের রেস্ট টাইম কমিয়ে আনা, রেস্টকালীন সময়ে রেশন প্রদানসহ সম্ভাব্য সকল কল্যাণমূলক সুবিধাদি প্রদানের বিষয়ে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হবে।

সকল আনসার সদস্যকে বিষয়টি অনুধাবন করে কর্তৃপক্ষকে সহযোগিতা এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, সার্বিক স্থায়ীকরণের কার্যক্রমকে বেগবান করার জন্য সমন্বয়কবৃন্দ আনসার ও ভিডিপি সদর দপ্তরের সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধনের মাধ্যমে সার্বিক অগ্রগতির তথ্য হালনাগাদ করবেন। সুদীর্ঘ ইতিহাসের ধারক এই বাহিনীর সকল সদস্যকে বর্তমান পরিস্থিতি বিবেচনাপূর্বক দায়িত্বশীল আচরণ ও পেশাদারীত্বের সহিত কর্তব্য পালনের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

ইএইচ

Link copied!