ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ড. ইউনূসকে শুভেচ্ছা জানালেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ১৫, ২০২৪, ০৯:১১ পিএম

ড. ইউনূসকে শুভেচ্ছা জানালেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের স্থিতিশীলতা পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে শান্তি- সমৃদ্ধি ফিরে আসবে। যেখানে সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করবে।

লরেন্স ওং আরও বলেন, সিঙ্গাপুর ও বাংলাদেশের একটি দীর্ঘস্থায়ী বন্ধুত্ব রয়েছে। বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো ও বন্দর ব্যবস্থাপনাসহ অনেক সেক্টরে দুই দেশের বহুমুখী সহযোগীতা ছড়িয়ে আছে। বাংলাদেশের সাথে সম্পর্ক আরও জোরদারের কথাও জানান তিনি।

আরএস

Link copied!