ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

চাকরি গেল মিথিলা-রুমা-অপর্ণার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ১৮, ২০২৪, ০৯:২৭ পিএম

চাকরি গেল মিথিলা-রুমা-অপর্ণার

বিদেশে বাংলাদেশের চার মিশনের চার কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।

শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে তাদের চুক্তি বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চুক্তি বাতিল হওয়া চারজন হলেন- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর আরিফা রহমান রুমা, কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনের দুই কাউন্সেলর মোবাশ্বিরা ফারজানা মিথিলা (সাংবাদিক মিথিলা ফারজানা) ও অপর্ণা রাণী পাল এবং কলকাতা উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর পদত্যাগের হিড়িকের মধ্যে চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল হচ্ছে। এ ছাড়া চু্ক্তি বা প্রেষণে বিদেশি মিশনে দায়িত্ব পালন করা সাত রাষ্ট্রদূত ও হাইকমিশনারসহ ১২ জনকে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরএস

 

Link copied!