মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
আগস্ট ২৯, ২০২৪, ০৪:৫০ পিএম
ঝিনাইদহের মহেশপুর মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা হল রুমে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জনাব শরিফ শাওন, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা জামায়াতের আমির ফারুক হোসেন, সকল ইউপির চেয়ারম্যান সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উপজেলায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দলমত নির্বিশেষ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান করা হয়।
বিআরইউ