ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
এনবিআর চেয়ারম্যান

কর ফাঁকি দেওয়া কাউকেই ছাড় নয়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১২:১৬ পিএম

কর ফাঁকি দেওয়া কাউকেই ছাড় নয়

কর ফাঁকি দেওয়া কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

বলেন, ব্যক্তি কিংবা প্রাতিষ্ঠানিক পর্যায়ে কর ফাঁকি দেওয়ার প্রবণতা রয়েছে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে অনলাইনে আয়কর রিটার্ন জমাদানকে সহজ করতে ই-রিটার্ন সার্ভিস সেন্টার চালুর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন।

আব্দুর রহমান বলেন, করদাতারা যেন দ্রুত ও মানসম্মতভাবে সেবা পেতে পারেন, সে জন্য জাতীয় রাজস্ব বোর্ড সব লেনদেন ডিজিটাল ফর্মে রূপান্তরিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান ও ইউরোপীয় ইউনিয়নের কো-অপারেশন হেড মিশেল ক্রেজা। এরপর সার্ভিস সেন্টার ঘুরে দেখেন তারা।

এর আগে গত ৯ সেপ্টেম্বর অনলাইনে রিটার্ন দাখিলের ওয়েবসাইট বড় আকারে চালু করা হয়।এরপর ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ দিনে অনলাইন রিটার্ন দাখিলের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে এনবিআর।

এফআর/ইএইচ

Link copied!