ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

‘রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে আলোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে’

আমার সংবাদ ধর্ম ডেস্ক

অক্টোবর ২৩, ২০২৪, ০৩:৩৫ পিএম

‘রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে আলোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে’

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি সাংবিধানিক নয়, অংশীজনদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

তিনি বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দ্রুতই যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন উপদেষ্টা।

এ সময় আন্দোলনকারীদের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানান তথ্য উপদেষ্টা। পাশাপাশি বঙ্গভবনের আশপাশে বিক্ষোভ না করার পরামর্শ দেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না এটা সাংবিধানিক প্রশ্ন নয়। রাষ্ট্রপতি ইস্যুতে জনগণের চাওয়া বুঝতে পেরেছে সরকার। তাই এ বিষয়ে আন্দোলনের দরকার নেই।

বিআরইউ

Link copied!