ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্টে মানুষের ভিড়, সন্ধ্যায় ড্রোন শো

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৫, ০৫:৫১ পিএম

মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্টে মানুষের ভিড়, সন্ধ্যায় ড্রোন শো

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চলছে বর্ণাঢ্য কনসার্ট।

সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ কনসার্টে রয়েছে সংগীত পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এছাড়া উপস্থিত রয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধি, সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান, শিল্পকলা একাডেমির সচিব ও মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেনসহ সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কনসার্টের শুরুতেই পরিবেশনায় অংশ নেয় বান্দরবানের বেসিক গিটার লার্নিং স্কুল। এরপর গারো ও আরএনআর ব্যান্ড ‘এফ মাইনর’ সংগীত পরিবেশন করে। শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় ‘এসো হে বৈশাখ’ গানটি। একক সংগীত পরিবেশন করেন মিঠুন চক্র ও পালাকার ইসলাম উদ্দিন। রাকিব ও সাগর দেওয়ান পরিবেশন করেন দ্বৈত ও একক সংগীত, আরজ আলী ওস্তাদের সঙ্গে রাকিব পরিবেশন করেন আরও দুটি দ্বৈত গান।

আতিয়া আনিশা পরিবেশন করবেন ‘চলো নীরালায়’সহ তিনটি একক সংগীত, আহমেদ হাসান সানি গেয়েছেন ‘মাঝে মাঝে তুমি এলে’, ‘মানুষ কেন এরকম’ ও ‘গল্প না’। শেষে ‘জুলাই আন্দোলন’সহ তিনটি গান পরিবেশন করবেন পারশা। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে মঞ্চ মাতাবেন অ্যাশেজ ব্যান্ড।

কনসার্ট ঘিরে তরুণ-তরুণীদের আনন্দমেলা
কনসার্টকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউতে তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। তারা গানের সঙ্গে তাল মিলিয়ে নেচে-গেয়ে আনন্দ উদযাপন করছেন। কনসার্ট ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ পরিণত হয় মানুষের মিলনমেলায়। তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষ গানে-নাচে মেতে ওঠে বৈশাখী উৎসবে। বিকেল গড়াতেই উপচেপড়া ভিড়ে জমে ওঠে পুরো এলাকা। কারও হাতে বাঁশি, কেউবা মাথায় রঙিন ফিতা বেঁধে বন্ধুদের সঙ্গে তালে তালে গাইছেন গান।

মূল আকর্ষণ ‘ড্রোন শো’
সন্ধ্যায় কনসার্ট শেষে শুরু হবে আয়োজনের অন্যতম আকর্ষণ ‘ড্রোন শো’। ঢাকাস্থ চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় এই ড্রোন শো আয়োজন করা হয়েছে। এটি চীন-বাংলাদেশ বন্ধুত্বের নিদর্শন হিসেবে বিবেচিত হবে।

আরএস

Link copied!