ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেশ ছাড়লেন শেখ হাসিনার চাচা শেখ কবির

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৯, ২০২৫, ১১:২৭ এএম

দেশ ছাড়লেন শেখ হাসিনার চাচা শেখ কবির

ক্ষমতার অপব্যবহার, টাকা পাচার, এবং সক্ষমতা না থাকার পরও সরকারি বড় বড় পদ দখল করে রাখাসহ বিভিন্ন অভিযোগের মধ্যেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন দেশ ছেড়েছেন।

রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন তিনি।

পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি (ইমিগ্রেশন) মোয়াজ্জেম হোসেন সাংবাদিকের প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন। তবে শেখ কবিরের বিদেশযাত্রায় কোনো নিষেধাজ্ঞা ছিল কি না এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি।

৮২ বছর বয়সী শেখ কবির হোসেন শারীরিকভাবে অক্ষম, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। এরপরও শেখ হাসিনার আনুকূল্যে ও ক্ষমতার প্রভাবে গুরুত্বপূর্ণ ২৩ প্রতিষ্ঠান ও সংস্থার শীর্ষপদে ছিলেন তিনি। এসব প্রতিষ্ঠান ও সংস্থার মধ্যে রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত একাধিক বিমা কোম্পানি, সেবা খাতের সরকারি ও বেসরকারি কোম্পানি, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশন।

২০১১ সাল থেকে বিমা কোম্পানির মালিকদের সমিতি বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) একটানা সভাপতি ছিলেন শেখ কবির হোসেন। আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনার চাচা হিসেবে শেখ কবিরের পরিচিতির কারণে দুই বছর মেয়াদি বিআইএর কমিটির কোনো স্বাভাবিক নির্বাচন হতো না।

শেখ কবির হোসেন শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই। তিনি গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি ছিলেন। এ পরিচয়ে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষপদ দখল করে রাখেন।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর বেশির ভাগ প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন তিনি।

ইএইচ

Link copied!