ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাবেক সিইসিকে ‘জুতার মালা’: মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে হচ্ছে মামলা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৩, ২০২৫, ০৯:০৩ পিএম

সাবেক সিইসিকে ‘জুতার মালা’: মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে হচ্ছে মামলা

সাবেক সিইসি নূরুল হুদাকে আটক করে পুলিশে দয় জনতা/ছবি: ভিডিও থেকে নেওয়া
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে ‘মব’ তৈরি করে হেনস্তারকারীদের সবাই চিহ্নিত বলে জানিয়েছে পুলিশ। যারা মব তৈরি করে ডিম নিক্ষেপ ও জুতার মালা পরিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হবে।

সোমবার (২৩ জুন) রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, যারা মব তৈরি করেছিল তাদের শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জড়িতদের বিরুদ্ধে মামলাও হবে।

রোববার (২২ জুন) সন্ধ্যায় জনতার হাতে নূরুল হুদার আটকের সময়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, সাবেক সিইসি নূরুল হুদা একটি সাদা টিশার্ট ও লুঙ্গি পরে আছেন। তার চারপাশে জনতার ভিড়। জনতার মাঝ থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এ সময়। ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন জনতা জুতার মালা পরায় নূরুল হুদাকে। একজনকে জুতা দিয়ে তার গালে আঘাত করতেও দেখা যায়। এছাড়া একজনকে ডিম নিক্ষেপ করতে দেখা যায় তার দিকে। এরপর সন্ধ্যায় পুলিশ এসে তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যায়।

এ ঘটনার পর গতকাল রাতেই সরকারের প্রেস উইংয়ের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দেশের সব নাগরিকের প্রতি আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ।

বিবৃতিতে বলা হয়, রোববার সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলায় রাজধানীর উত্তরা থানা পুলিশ গ্রেফতার করে। এ সময় ‘মব’ কর্তৃক সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি ও অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি সরকারের নজরে এসেছে। সরকার দেশের সব নাগরিকের প্রতি আবারও আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানাচ্ছে। অভিযুক্ত সব ব্যক্তির বিচার দেশের আইন মেনে হবে এবং বিচারাধীন বিষয় ও ব্যক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত দেবেন।

অভিযুক্ত ব্যক্তির ওপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থি ও ফৌজদারি অপরাধ। ‘মব’ সৃষ্টি করে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে আইন-শৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়।

এদিকে সোমবার গাজীপুরের কালিয়াকৈরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএস
 

Link copied!