ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
টিআইবি

পুলিশের বিরুদ্ধে এক বছরে ৭৬১ মামলা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৪, ২০২৫, ১২:৪২ পিএম

পুলিশের বিরুদ্ধে এক বছরে ৭৬১ মামলা

গণ-অভ্যুত্থান পরবর্তী এক বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানায়, সরকার পতনের পর গত ১১ মাসে সারা দেশে পুলিশের বিরুদ্ধে ৭৬১টি মামলা দায়ের হয়েছে, যার আসামি হিসেবে নাম রয়েছে এক হাজার ১৬৮ জন পুলিশ সদস্যের। এদের মধ্যে এখন পর্যন্ত ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবির সম্মেলন কক্ষে আয়োজিত ‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

টিআইবি আরও জানিয়েছে, কিছু ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হলেও, পুলিশের বিরুদ্ধে কার্যকর জবাবদিহির ক্ষেত্রে সরকার এখনও সদিচ্ছা ও সক্ষমতার অভাব দেখাচ্ছে।

টিআইবির ফেলো শাহজাদা এম আকরাম বলেন, ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার নির্দেশসহ বিভিন্ন অভিযোগে সারা দেশে মোট ১,৬০২টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে ৬৩৮টি হত্যা মামলা। পতিত সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের মধ্যে আনুমানিক ৮৭ জন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। মোট মামলার প্রায় ৭০ শতাংশের তদন্তে সন্তোষজনক অগ্রগতি হয়েছে, আর ৬০-৭০টি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এ পর্যন্ত ৪২৯টি অভিযোগ ও ২৭টি মামলা দাখিল হয়েছে। শেখ হাসিনাসহ ২০৬ জন অভিযুক্তের মধ্যে ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধনের আগেই বিচার প্রক্রিয়া শুরু হলেও এর গতি ধীরবেগে চলেছে।

শাহজাদা আকরাম বলেন, শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে এবং বিচার প্রক্রিয়া চলছে। এছাড়া, ছাত্র-জনতার আন্দোলনের সময় (১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত) দায়েরকৃত প্রায় সব হয়রানিমূলক মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ফেলো মো. জুলকারনাইন ও ফারহানা রহমান উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!