ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
তাসনিম জারা

গণঅভ্যুত্থান পুরো ফ্যাসিবাদী ব্যবস্থা পাল্টে ফেলার উদ্দেশ্যে ঘটেছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৯, ২০২৫, ০৫:৪২ পিএম

গণঅভ্যুত্থান পুরো ফ্যাসিবাদী ব্যবস্থা পাল্টে ফেলার উদ্দেশ্যে ঘটেছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা মন্তব্য করেছেন, জুলাই গণঅভ্যুত্থান শুধুমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দের পরিবর্তনের জন্য ঘটেনি, বরং পুরো ফ্যাসিবাদী ব্যবস্থা পাল্টে ফেলার জন্যই তা সংঘটিত হয়েছে।

শুক্রবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘বেঙল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এ তিনি এ কথা বলেন।

তাসনিম জারা বলেন, “টাকা ও পেশিশক্তি ব্যবহার করার পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে জনগণ প্রত্যাখ্যান করেছে।”

তিনি ‘রিফর্ম অ্যান্ড রিয়েলিটি: বাংলাদেশ চেঞ্জিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ শাহান। এ ছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অক্সফোর্ড ইউনিভার্সিটির উন্নয়ন অধ্যয়ন বিভাগের লেকচারার ড. ডেভিড জ্যাকম্যান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

আলোচনার শুরুতে ড. ডেভিড জ্যাকম্যান বলেন, “বাংলাদেশে নির্বাচনি প্রচারণা থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে টাকার ব্যবহার চাঁদাবাজির হার বৃদ্ধি করেছে। ক্ষমতা দেখানোর সংস্কৃতিও দেশের রাজনীতির একটি অংশ হয়ে দাঁড়িয়েছে।”

এবার উত্তরে তাসনিম জারা বলেন, “বাংলাদেশের মানুষ যে টাকা ও পেশিশক্তির রাজনীতি আর দেখতে চায় না, তা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রমাণিত হয়েছে।”

দুই দিনব্যাপী বেঙ্গল ডেল্টা কনফারেন্সের আয়োজন করেছে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (দায়রা)।

ইএইচ

Link copied!