ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হাজী সেলিমের বাড়িতে গোপন কক্ষের সন্ধান, যা পাওয়া গেলো 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৫:২০ পিএম

হাজী সেলিমের বাড়িতে গোপন কক্ষের সন্ধান, যা পাওয়া গেলো 

রাজধানীর আজিমপুর দায়রা শরিফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের বাড়িতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।

রোববার দুপুর ১২টার দিকে অভিযান শুরুর পর ওই বাসার আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। অভিযান সূত্র এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরেকটি সূত্রে জানা গেছে, হাজী সেলিমের ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষের সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে। অভিযান শেষে এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানাবে যৌথ বাহিনী।

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান বলেন, দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। তারা বিষয়টি আমাদের জানিয়েছে।

তবে সেখানে পুলিশের সদস্যরা নেই। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিততে যৌথ বাহিনীর সদস্যরাই অভিযান পরিচালনা করছেন।

‎জানা গেছে, ‘গুলশানারা মাসুদা টাওয়ার’ নামের ওই বাড়ির আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে গাড়িগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাড়িগুলোর মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্যের লোগোও রয়েছে।

জেএইচআর

Link copied!