ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সৈয়দপুর বিমানবন্দর: নীলফামারীতে গণশুনানির আয়োজন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:০৮ পিএম

সৈয়দপুর বিমানবন্দর: নীলফামারীতে গণশুনানির আয়োজন

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কর্তৃক সৈয়দপুর বিমানবন্দরে সোমবার দুপুরে গণশুনানির আয়োজন করা হয়েছে।

গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থায় মাসিক ভিত্তিতে গণশুনানি আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। 

সিদ্ধান্ত মোতাবেক বিমানবন্দর ব্যবহারকারীদের জন্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কর্তৃক সৈয়দপুর বিমানবন্দরে এ গণশুনানির আয়োজন করা হয়।

এই গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) ও অতিরিক্ত সচিব এস এম লাবলুর রহমান। 

গণশুনানিতে সম্মানিত যাত্রীসাধারণ, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এয়ারলাইন্স প্রতিনিধিসহ সকল স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন।

যাত্রীসেবার মান উন্নয়নে আগ্রহী যাত্রীসাধারণসহ উপস্থিত সকলের কাছ থেকে পরামর্শ/মতামত ও ভবিষ্যৎ সেবার মান উন্নয়নে করণীয় সম্পর্কে জানতে চাওয়া হয়। মতামত প্রাপ্তির ভিত্তিতে যেসকল সমস্যা তাৎক্ষণিক সমাধানযোগ্য তা সমাধানের জন্য প্রধনি অতিথি বিমানবন্দর ব্যবস্থাপকে অনুরোধ করেন এবং যে সকল সমস্যাগুলো দীর্ঘমেয়াদি ও নীতি-নির্ধারণী পর্যায়ের সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সৈয়দপুর হতে ঢাকাগামী বিমানের ভাড়ার অস্বাভাবিক ওঠানামা এবং টিকেট সিন্ডিকেট সমস্যার বিষয়েও আলোচনা হয়। প্রেস বিজ্ঞপ্তি

ইএইচ

Link copied!