ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

৪ হাজার এএসআই পদে নিয়োগে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৬, ২০২৫, ১১:১১ পিএম

৪ হাজার এএসআই পদে নিয়োগে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে বড় পরিসরে নিয়োগের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার এএসআই (নিরস্ত্র) (গ্রেড-১৪) পদ অস্থায়ীভাবে রাজস্বখাতে সৃজনের জন্য অনুমোদন দেওয়া হলো। নিয়োগে কিছু শর্ত রয়েছে। শর্তগুলো হলো— বেতনস্কেল অর্থ বিভাগের যাচাইকৃত স্কেল অনুযায়ী হবে, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে, ৪ হাজার কনস্টেবল পদ বিলুপ্তি ও আনুষ্ঠানিক অনুমোদন সম্পন্ন করতে হবে।

সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমবারের মতো ৪ হাজার এএসআই পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার পদে সরাসরি নিয়োগ এবং বাকি ২ হাজার পদে কনস্টেবলদের পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।

ইএইচ

Link copied!