ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আগামী কোরবানি ঈদের ছুটি থাকবে যত দিন 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ৯, ২০২৫, ০১:১৪ পিএম

আগামী কোরবানি ঈদের ছুটি থাকবে যত দিন 

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গত ৬ নভেম্বর। সব মিলিয়ে আগামী বছর মোট ২৮ দিন ছুটি থাকছে। এরমধ্যে অবশ্য ৯ দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে। তবে, ছুটির তালিকা এখনও প্রকাশ করা না হলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের মতো আগামী বছরও (২০২৬ সাল) পবিত্র ঈদুল আজহায় ছুটি ৬ দিন থাকবে। 

ওইদিন রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি ২৮ দিন। অবশ্য এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে।

একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চলতি বছরের মতো আগামী বছরও ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে। এ সংক্রান্ত প্রস্তাব গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে। দু-একদিনের মধ্যে ২০২৬ সালের ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চলতি বছরও দুই ঈদ ও পূজার ছুটি একই রকম ছিল। ছুটি বেশি থাকায় ঈদযাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন, দুর্ঘটনাও ছিল কম। এই অভিজ্ঞতার আলোকে আগামী বছরও দুই ঈদ ও পূজার ছুটি একই রাখা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

আগামী বছর ঈদুল আজহার দিন, ঈদের আগে দুদিন এবং পরে তিন দিনসহ মোট ছয় দিন ছুটি থাকবে।

জেএইচআর

Link copied!