ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

১৩ নভেম্বরকে সামনে রেখে খোলা জ্বালানি তেল বিক্রয়ে নিষেধাজ্ঞা 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ০৫:৫৩ পিএম

১৩ নভেম্বরকে সামনে রেখে খোলা জ্বালানি তেল বিক্রয়ে নিষেধাজ্ঞা 

১৩ নভেম্বরকে সামনে রেখে কেপিআইগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ছাড়া, কিছুদিনের জন্য রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ১৩ নভেম্বর ঘিরে আমাদের বড় ধরনের বৈঠক হয়েছে। সে অনুযায়ী, আমাদের কার্যক্রমও চলছে। সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

দেশবাসীকে সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিবেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনারা অনেক সময় বলেন, সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, সহজে যেন জামিন না পায় এ জন্য আমরা তাদেরও অনুরোধ করব, যারা জামিন দেয় তারা যেন সন্ত্রাসীদের জামিন না দেয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য আমাদের প্যাট্রোলিং বাড়ানো হয়েছে। কেপিআইগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ছাড়া যেখানে সেখানে খোলা তেল বিক্রি বন্ধসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। প্রস্তুতি শেষ হলে আমরা একটা মহড়াও দেব।

জেএইচআর

Link copied!