আমার সংবাদ ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৫, ০৪:৫৩ পিএম
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগে ব্যবস্থাপনাগত পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক আদেশে এ রদবদলের বিষয়টি জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।
এ ছাড়া ডিএমপির আরেকটি আদেশে উত্তরা বিভাগের ডিসি (সুপারনিউমারি অতিরিক্ত ডিআইজি) মো. মহিদুল ইসলামকে ক্রাইম প্রিভেনশন বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই এই বদলি কার্যক্রম সম্পন্ন হয়েছে।
জেএইচআর